আজ শনিবার ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৫, ২০২০, ১০:০৯ অপরাহ্ণ




আসিফ আকবর ও সালহা খানম নাদিয়ার ‘দুঃখ যদি দিতে চাও’

বছরের প্রথমদিনেই সঙ্গীতের যুবরাজ আসিফ আকবর তার ভক্ত শ্রোতাদের নতুন গান উপহার দিয়েছেন। আর বছরে প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়ালেন নতুন বছরের দ্বিতীয় দিনে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে মিউজিক ভিডিওর শুটিংয়ের মাধ্যমে। তার এবারের গানের শিরোনাম ‘দু:খ যদি দিতে চাও’। গানটি লিখেছেন, সুর সঙ্গীত করেছেন তরুন মুন্সী। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তৌহিদুর রহমান রুবেল। এতে আসিফের বিপরীতে মডেল হয়েছেন সালহা খানম নাদিয়া। এই নিয়ে তৃতীয়বারের মতো আসিফ ও নাদিয়া মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করলেন। আসিফ আকবর বলেন, ‘নাদিয়া ভীষণ সহযোগিতা পরায়ণ একজন অভিনেত্রী। এর আগে যে দুটি গানে মডেল হিসেবে কাজ করেছি তখন এবং নতুন এই গানেও নাদিয়া আমার অভিনয়ের শিক্ষক হিসেবে কাজ করেছে। আমার সহশিল্পী হিসেবে নাদিয়া থাকলে আমি নিশ্চিন্ত থাকি যে কাজটি ভালো হবে। নতুন এই গানটিও যথারীতি তরুন মুন্সী চমৎকার লিখেছে এবং সুর সঙ্গীত করেছে।’ নাদিয়া বলেন, ‘আসিফ ভাই ভীষণ পরিশ্রমী, মেধাবী এবং বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের একজন জনপ্রিয় শিল্পী। তার সবচেয়ে বড় গুন হলো তিনি একজন আপাদমস্তক নিরহংকারী মানুষ। এমন একজন মানুষের সঙ্গে কাজ করার সময় ভীষণ খুশিতে সময় কেটে যায় আমার। আমাদের জুটিটা’কে দর্শক পছন্দ করছে বলে দু’জনের আগ্রহেই আমরা আবারো মিউজিক ভিডিওতে কাজ করেছি।’

‘দুঃখ যদি দিতে চাও’ গানটি শিগগিরই মাল্টি সোর্সিং ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। এছাড়া নতুন বছরের শুরুর দিনেই প্রকাশ পেয়েছে আসিফ ও জেমি ইয়াসমিনের গাওয়া ‘লালটিপ’ গান। গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ, সুর করেছেন শ্রী প্রীতম, সঙ্গীতায়োজন করেছেন জেকে মজলিস। এদিকে গেলো বছরের প্রায় শেষপ্রান্তে এসে সালহা খানম নাদিয়া রুনা লায়লা’র গাওয়া ‘ফেরাতে পারিনি আর’ গানে মডেল হিসেবে কাজ করেন। এটি ধ্রুব মিউজিক স্টেশনে প্রকাশিত হয়। গানটি লিখেছেন কবির বকুল, সুর করেছেন রুনা লায়লা, সঙ্গীতায়োজন করেছেন রাজা কাশেফ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০