আজ শনিবার ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৫, ২০২০, ১০:০৮ অপরাহ্ণ




আবার একসঙ্গে নোবেল-পূর্ণিমা

অনলাইন ডেস্ক :

নোবেল ও পূর্ণিমা ২০১২ সালে হুমায়ূন আহমেদের গল্পে নির্মিত টেলিছবি ‘যদি ভালো না লাগে তো দিও না মন’ এবং ২০১৭ সালে ‘যখন সময় থমকে দাঁড়ায়’ নাটকে একসঙ্গে কাজ করেছিলেন। সর্বশেষ তাদের দেখা যায় ২০১৮ সালের একটি বিজ্ঞাপনচিত্রে।

দুই বছর পর আবারও তারা একসঙ্গে কাজ করছেন। নাটকের নাম ‘মেঘ বলেছে যাব’। মেহরাব জাহিদের রচনায় এটি পরিচালনা করছেন শেখ সেলিম। চলতি মাসের (জানুয়ারি) শেষ সপ্তাহে এর শুটিং হবে বলে জানালেন পরিচালক। শেখ সেলিম জানান, রাজধানীর বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ হবে। নন্দিত এই দুই তারকা অভিনয় করবেন স্বামী-স্ত্রীর চরিত্রে। তিনি বলেন, ‘এর গল্পে দেখা যাবে দীর্ঘদিন প্রেম করার পর নোবেল ও পূর্ণিমা বিয়ে করে সংসারী হন। কিন্তু বিয়ের অল্প কিছুদিন পর থেকেই সংসারে শুরু হয় নানা সংকট আর মান-অভিমান।’ পূর্ণিমা বর্তমানে ওমরা পালন করতে সৌদি আরবে অবস্থান করছেন। তিনি দেশে ফিরলেই শুটিংয়ের তারিখ চূড়ান্ত করা হবে বলে জানান নির্মাতা শেখ সেলিম। নাটকটি আগামী ঈদে আরটিভিতে প্রচার হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০