আজ শনিবার ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : আগস্ট, ১১, ২০২০, ৭:৫৭ অপরাহ্ণ




মোহাম্মদ শহীদুল্লাহর কবিতা- দুরন্ত শৈশব

 

ইমিটেশনে মুড়িয়েছে প্রেমের আদল
সিরামিকে ঢেকে দিয়ে
মানবিক দেয়ালে টানালে পোস্টার
যতই গরজিয়াস লাগুক উন্মাতাল দুপুর
তথাকথিত ঢুলুঢুলু গানের বিকেলটা
অর্থ হীন প্রলাপে ভরপুর মনে হয়।

নদীর গলা টিপে ধরে গাইছি ভাটিয়ালি
বৈঠায় জল হয় রক্তের ঢেউ
সোনালী চিবুকের পরিসীমায় দাঁতাল শুয়োরের অবয়ব প্রতিরাতে মগ্নতার তারে দিয়ে যায় দৃশ্যত অশালীন সুরের প্রলেপ।

আরেকবার শোভন রাজার টোপর থেকে
ঝড়ুক গণমুখী ঘামের বিন্দু।
বিশ্বাস্য ছায়াতল কাঁদছে
অনিন্দ্যসুন্দরের হাত ভেঙে
পংগু ছবি আঁকে।

ফুলের গন্ধ আর উচ্ছ্বসিত শিশুমনের
বাতায়ন খুলে দাও
শিশুরা খলের হাসি হাসেনা
ওর চোখ ব্রহ্মপুত্রের স্বচ্ছতায় করে
কাব্যপাঠ
ধমনীতে মুক্তিসেনার রোদ্দুরে ঝিলমিল করে রক্তকণারা।
মা কে মা বলেই ভাবে
ফুলকে ফুলই বলে অবলীলায়
লাল কে বলে লাল,
স্বাধীন স্বাধীন আকাশপটে
ঝড়কে জানায় স্বাগতম।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০