আজ বৃহস্পতিবার ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা
||
  • প্রকাশিত সময় : আগস্ট, ১০, ২০২০, ৩:২২ পূর্বাহ্ণ




ময়মনসিংহের মুক্তাগাছায় বাস চাপায় ৭ সিএনজি যাত্রী নিহত

এম এ আজিজ, প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ ঃ

ময়মনসিংহের মুক্তাগাছায় একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১২ বছরের শিশু ও বাবা-মাসহ একই পরিবারের তিনজন রয়েছে।
৮ আগষ্ট শনিবার বিকাল ৪টার দিকে ময়মনসিংহ-জামালপুর মহাসড়কে মুক্তাগাছা উপজেলার মানকোন ইউনিয়নে (মানকোন বোর্ড ঘর) এলাকায় এ মর্মমান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে বলে ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন জানিয়েছেন।
নিহতরা হলেন, মধুপুর উপজেলার সোলাকুড়ি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নূর ইসলাম (৩০) তার স্ত্রী তাছলিমা (২৬) এবং ১০ বছরের শিশু কন্যা লিজা, মুক্তাগাছা উপজেলার ইসাখালী গ্রামের নজল মিয়া (৫০), নজরুল ইসলাম (৩৫), শ্রীরামবাড়ী গ্রামের সিএনজি ড্রাইভার আলাদুল, ভদ্রেরবাইদ গ্রামের সাইদুল ইসলাম (৩২), । এরা সবাই সিএনজি অটোরিকশার আরোহী।


অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন আরো জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজিব পরিবহন (ঢাকা মেট্রো-ব- ১১-৮৩০৪) একটি বাস বিকাল ৪টার দিকে মানকোন এলাকায় সিএনজিচালিত একটি অটো রিক্সাকে ধাক্কা দেয়। অটোরিক্সাটি জামালপুর থেকে ময়মনসিংহে যাচ্ছিল। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার চার আরোহী নিহত হন। আহত তিনজনকে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। নিহতদের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। বাস ও বাসের চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১