আজ বৃহস্পতিবার ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসা ছাত্রদের মধ্যে পোশাক বিতরণ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলা, একই পরিবারের আহত- ৩ গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা, ভাঙচুর ও লুটপাট নারীসহ একাধিক আহত, মানববন্ধনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আর নেই গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
||
  • প্রকাশিত সময় : আগস্ট, ৬, ২০২০, ৭:০৮ অপরাহ্ণ




ময়মনসিংহে করোনায় মুক্তিযোদ্ধার মৃত্যু : জেলা প্রশাসকসহ আক্রান্ত-৩৪

স্টাফ রিপোর্টার ॥

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা কমিউনিষ্ট পার্টির নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম করোনা পজিটিভ হয়ে কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকালে মারা গেছেন। এছাড়া গত চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসি আর ল্যাবে ২৬২টি নমুনা পরীক্ষায় ময়মনসিংহের জেলা প্রশাসক মিজানুর রহমান ও পুলিশসহ নতুন করে আরো ৩৪ জনের শরীরের করোনার পজিটিভ পাওয়া গেছে।

ময়মনসিংহ জেলার সিভিল সার্জন ডাঃ এবিএম মশিউল আলম জানিয়েছেন, করোনা ভাইরাস সনাক্ত ৩৪ জনর মধ্যে সিটি কর্পোরেশন ও সদর উপজেলায়-১৮জন, মুক্তাগাছায়-৫জন, ত্রিশালে-৪জন, ভালুকায়-৩জন, ঈশ্বরগঞ্জে-২জন গফরগাঁও ও তারাকান্দা উপ জেলায় ১ জন করে রয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আয়শা হক জানিয়েছেন জেলা প্রশাসক মিজানুর রহমান বাসায় আইশোলেশনে রয়েছেন। তিনি সুস্থ আছেন। এনিয়ে ময়মনসিংহ জেলায় ২ হাজার ৭৬৪ করোনায় আক্রান্তদের মধ্যে ২ হাজার ৩০৩ জন সুস্থ এবং এখন পর্যন্ত ২৯ জন মৃত্যু বরণ করেছে বলে সিভিল সার্জন ডাঃ এবিএম মশিউল আলম জানিয়েছেন। মুক্তিযোদ্ধা কৃষিবিদ আবুল হাশেমের বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ বহু আত্বীয় স্বজন, রাজনৈতিক শুভাকাঙ্খি ও শুভানুধায়ী রেখে গেছেন। মঙ্গলবার রাত সাড়ে নয়টায় মরহুমের গ্রামের বাড়ি তারাকান্দার গোপালপুরে নামাজে জানাযা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১