প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গোপীনাথপুর-ভবানীপুর সড়ক পাকাকরণের দাবিতে রোববার (২৬ জুলাই/২০২০) এলাকাবাসী ধানের চারারোপন, গাছের ঢাল পুঁতে এবং জলাবদ্ধ পানিতে মাছ ছেড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে।
গোপীনাথপুর গ্রামের আব্দুল মুন্নাফ জানান, দীর্ঘদিন যাবত রাস্তায় মাটি না কাটায় গোপীনাথপুর গ্রামের লোকজন উপজেলা সদরে যেতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মেহেরাব আরেফিন বাঁধন জানান, গোপীনাথপুর থেকে ভবানীপুর পর্যন্ত রাস্তায় খানা-খন্দকের কারণে যানবাহন চলাচল প্রায় বন্ধের উপক্রম হয়েছে। রোগীদের আনানেয়া চরম কষ্টের শিকার হচ্ছেন। পৌরসভার সীমানা সতিশা পর্যন্ত পাকা মাত্র দেড় কিলোমিটার রাস্তার কারণে ৪/৫হাজার মানুষ বন্দি জীবন যাপন করছে।

দুর্ভোগের কথা তুলে ধওে দ্রুত সময়ের মধ্যে রাস্তা পাকাকরণের দাবি জানান, রামগোপালপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল মিয়া, মোঃ সামছ উদ্দিন সরকার, রামগোপালপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিয়ারুল ইসলাম, কৃষক আমিনুল ইসলাম, কাঞ্চন মিয়া, আব্দুল সেলিম, আব্বাস আলী প্রমুখ। রাস্তা পাকারণ প্রসঙ্গে রামগোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি জানান, ঈদের আগেই রাস্তাটি মেরামত করা হবে। দ্রুত সময়ের মধ্যে ইটের সলিং করা হবে।
টি.কে ওয়েভ-ইন