প্রধান প্রতিবেদক :
সম্মুখ করোনাযোদ্ধাদের সম্মান প্রদর্শন ও উৎসাহিত করার লক্ষে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শনিবার (২৫ জুলাই/২০২০) জাতীয় পতাকা নিয়ে শহরে শোভাযাত্রা, স্যালুট ও হাততালি কর্মসূচী পালিত হয়। একই সঙ্গে মৃতদের বিদেহী আত্মার মাগফেরাত ও আক্রান্তদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পড়তে গণসচেতনামূলক প্রচারাভিযানে লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে স্বজনরা শুরু থেকে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সবার সচেতনতা ব্যতিত এ থেকে মুক্তির পথ নেই। তিনি আরো বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ডাক্তার, প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, র্যাব, সেনা সদস্য ও সাংবাদিকসহ নানা পেশার মানুষ। সাধারণ মানুষকে বাঁচাতে এই সম্মুখযোদ্ধাদের স্যালুট জানাই।
অনুষ্ঠানে সভাপতি করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মোঃ এমদাদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, ভুটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ফকির, গৌরীপুর শারীরিক শিক্ষাবিদ সমিতির সভাপতি মোঃ আব্দুল মালেক, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন চন্দ্র সরকার, চাঁদের হাট অগ্রদূত শাখার সাংগঠনিক সম্পাদক আমিরুল মোমেনীন, ইসলামাবাদ সিনিয়র মাদরাসার সহকারী শিক্ষক মোঃ ইয়াহিয়া, বাংলাদেশ মহিলা পরিষদ গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক মমতাজ বেগম, কবি অনামিকা সরকার, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি ডাঃ একেএম মাহফুজুল হক, শামীমা খানম মীনা, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, সহসাংস্কৃতিক সম্পাদক চায়না রানী সরকার, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, স্বজন আব্দুস সালাম, বাহাদুরের ওয়েব ইনচার্জ তাসাদদুল করিম, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন প্রমুখ।
টি.কে ওয়েভ-ইন