আজ শনিবার ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৫, ২০২০, ৬:০৯ অপরাহ্ণ




তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতির সভাপতিকে লাঞ্ছিত! : গৌরীপুরে চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুরে রোববার (৫ জানুয়ারি/২০) তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সভাপতি মোঃ আব্দুল করিমকে লাঞ্ছিত করার প্রতিবাদে ও অভিযুক্ত অচিন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম অন্তরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচী পালন করে। এরপরে বিক্ষোভ করে ভারপ্রাপ্ত ইউএনও মোঃ মাসুদ রানা’র নিকট সুবিচার চেয়ে স্মারকলিপি পেশন করেন।

স্মারকলিপি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন ভারপ্রাপ্ত ইউএনও মোঃ মাসুদ রানা। তিনি জানান, আসামীকে গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সিনিয়র সহসভাপতি মোঃ ইলিয়াছ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক জি.এম সেলিম রেজা। ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম অন্তরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ মামুন উর রশিদ, চঞ্চলা রানী রায়, সাধারণ সম্পাদক শিপন কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক আকন্দ, মোঃ আব্দুর রকিব, সহসাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, আইন বিষয়ক সম্পাদক মোঃ হাসমত আলী, চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সভাপতি মোঃ শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ হালিম প্রমুখ।

বক্তরা জানান, এই চেয়ারম্যান ইতোমধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ সহকারী প্রকৌশলী মোঃ মাজহারুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহায়ক মোঃ আনোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম খানকে লাঞ্ছিত করেন। এসব ঘটনায় কোন বিচার না হওয়ায় আমরা একের পর একজন হামলা ও লাঞ্ছনার শিকার হচ্ছি। দ্রুত সময়ের মধ্যে বিচার না হলে কর্মবিরতীসহ কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।

এ দিকে গত বৃহস্পতিবার (২ জানুয়ারি/২০) উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসারের কার্যালয়ে সরকারি কম্বল নিতে আসেন চেয়ারম্যান শহীদুল ইসলাম অন্তর। কম্বল দিতে অস্বীকৃতি জানালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসারের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ আব্দুল করিমকে শারীরিকভাবে লাঞ্চিত ও খুনের হুমকি দেন। এ প্রসঙ্গে চেয়ারম্যান শহীদুল ইসলাম অন্তর জানান, আমার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে, এর বাহিরে কিছু হয় নাই। আনিত অভিযোগ মিথ্যে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন জানান, সরকারি কর্মচারীকে লাঞ্ছিতের ঘটনায় আব্দুল করিম বাদী হয়ে মামলা দায়ের করেন। আসামীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১