আজ বুধবার ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা
||
  • প্রকাশিত সময় : জুলাই, ১৩, ২০২০, ২:১৯ অপরাহ্ণ




পর্নো-জুয়ার ২৬ হাজার সাইট বন্ধ

বাহাদুর ডেস্ক :

ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘটিত অপরাধ প্রতিরোধে ২২ হাজার পর্নোসাইট ও চার হাজার জুয়ার সাইট বন্ধ করছে সরকার। এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি রোববার ডিজিটাল প্ল্যাটফরমে ঢাকায় লিগ্যাল কাউন্সিল আয়োজিত ডাটা প্রটেকশন অ্যান্ড প্রাইভেসি শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ তথ্য জানান।

মোস্তাফা জব্বার বলেন, ডিজিটাল অপরাধ এবং তা মোকাবেলা একেবারেই নতুন ধারণা। পরিবর্তিত পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সরকার ২০১৮ সালে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করেছে। প্রযুক্তিগত অপরাধের বিষয়ে মানুষের মধ্যে এরই মধ্যে সচেতনতা বেড়েছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এ বিষয়ে অত্যন্ত সচেষ্ট হওয়ায় অপরাধের মাত্রাও উল্লেখযোগ্য হারে কমছে। ডিজিটাল বাংলাদেশ অর্জিত হওয়ার কারণে মহামারীকালে গৃহবন্দি থেকেও মানুষ ডিজিটাল প্রযুক্তির কারণে মুক্তজীবনের স্বাদ পাচ্ছে। প্রযুক্তির অপরাধ প্রযুক্তি দিয়ে মোকাবেলা করার সক্ষমতা অর্জনেও আমরা পিছিয়ে নেই।

অনুষ্ঠানে বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কাদির কামাল, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির এবং লিগ্যাল কাউন্সিলের কর্মকর্তারা বক্তৃতা দেন।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১