প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামের উদ্যোগে সোমবার (৬ জুলাই/২০২০) ১০০পরিবারের মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে দেয়া হয় ১০ কেজি চাল, লেক্সাস বিস্কুট এক বক্স, আটা এক কেজি, মসুর ডাল এক কেজি, সাগু হাফ কেজি ও সাবান একটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এ উপহার সামগ্রী তুলে দেন পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার নন্দন কুমার দেবনাথ, গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র দেওয়ান মাসুদুর রহমান খান সুজন, পৌরসভার ভারপ্রাপ্ত সচিব মদন মোহন দাস সংরক্ষিত আসনের কাউন্সিলর দিলুয়ারা আক্তার, মোছাঃ শিউলী চৌধুরী, জেসমিন আক্তার, পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম রিপন, মো. নুরুল ইসলাম, মোঃ আতাউর রহমান আতা, মোঃ এমরান মুনশী, মোঃ সাইফুল ইসলাম রিপন, এস.এম আলী আহাম্মদ প্রমুখ।
টি.কে ওয়েভ-ইন