মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার (২৯জুন/২০২০) ৩২০জন কৃষাণ-কৃষাণীকে সবজি বাগান নির্মাণের জন্য কৃষি উপকরণ ও আর্থিক প্রনোদণা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি এসব উপকরণ বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহাম্মেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী কৃষি অফিসার মো. শরিফুল ইসলাম। বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার নীলুফার ইয়াসমিন জলি, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. আব্দুল ওয়াহেদ, ডিকেআইবির সভাপতি মোঃ আনিছুর রহমান প্রমুখ।