আজ রবিবার ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : জুন, ২৭, ২০২০, ১:৫৮ অপরাহ্ণ




আবেদনে সাড়া মেলেনি, গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে সংস্কার করছে কাঁচাসড়ক

প্রধান প্রতিবেদক :

সংস্কারের অভাবে ভাঙাচোরা অবস্থা হয়েছে ময়মনসিংহের গৌরীপুরের গোবিন্দপুর-শৌলঘাই কাঁচাসড়কের। বৃষ্টি হলেই কাদা-পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে যায় সড়ক। ফলে দুর্ভোগে পড়ে গ্রামবাসী ও যানবাহন চালক। প্রতিকার চেয়ে গ্রামবাসী জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত ও মৌখিক আবেদন করেও সাড়া পাননি। পরে গ্রামবাসী নিজেরাই টাকা সংগ্রহ করে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারের কাজে নেমে পড়ে।

উপজেলার মইলাকান্দা ইউনিয়নের গোবিন্দপুর বাজার থেকে শৌলঘাই পর্যন্ত কাঁচা সড়কটির দৈর্ঘ্য প্রায় দুই কিলোমিটার। ওই দুই কিলোমিটারের মধ্যে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এছাড়াও সড়ক দিয়ে গোবিন্দপুর, শৌলঘাই ছাড়াও আশে পাশের কয়েকটি গ্রামের মানুষ উপজেলা শহর হয়ে বিভিন্ন স্থানে চলাচল করেন। তাদের মধ্যে স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছে। কিন্ত বর্ষায় সড়কের অবস্থা বেহাল থাকায় কয়েকদিন ধরে গ্রামবাসী নিজেরাই টাকা সংগ্রহ করে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারের কাজ শুরু করেছে।

সরজমিনে খোঁজ নিয়ে দেখা গেছে সড়ক সংস্কারে কাজ করছে নানা বয়সের মানুষ। তাদের মধ্যে একদল কোদাল দিয়ে মাটি কাটছে। অন্যরা ঝুড়িতে করে মাটি নিয়ে সড়কের ভাঙা অংশ ভরাট করছে।
পাশাপাশি সড়কের মাটি কাটা অংশে ড্রেজার দিয়ে বালু ফেলে সড়কের ভাঙা অংশ ভরাট করা হচ্ছে।
বালু ভরাট শেষে সড়কের গার্ড ওয়াল ও ইটের খোয়া ফেলে চলাচলের উপযোগী করা হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হুমায়ুন কবীর বলেন আমি নিজেও শৌলঘাই গ্রামের বাসিন্দা। জনগুরুত্বপূর্ণ সড়কটি পাকা করণের দাবি জানিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভাগে আবেদন করেছি। কিন্ত এ বছর বর্ষা এসে পড়লেও সড়কের বিষয়ে কর্তৃপক্ষ কোন পদক্ষেপ না নেয়ায় গ্রামবাসী নিজেরাই বিত্তবানদের সহায়তা নিয়ে সড়কের সংস্কার কাজ শুরু করে।

গ্রামের বাসিন্দা আশিকুর রহমান নয়ন বলেন বর্ষায় কাঁচাসড়কটি চলাচলের অনুপযোগী হয়ে যায়। তাই গ্রামের মানুষ নিজেদের টাকায় সড়ক সংস্কার করার সিদ্ধান্ত নিয়েছে। এ কাজের জন্য তিন থেকে চার লাখ টাকা খরচ হবে। কাজ চলছে, তবে শেষ পর্যন্ত এতো টাকা সংগ্রহ করা নিয়েও শঙ্কা রয়েছে।

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবু সালেহ মো. ওয়াহিদুল হক বলেন,গোবিন্দপুর-শৌলঘাই সড়কটির পাকাকরণের জন্য একটি প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পাঠানো হয়েছে। প্রস্তাব অনুমোদন পেলে কাজ শুরু হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১