আজ বৃহস্পতিবার ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা
||
  • প্রকাশিত সময় : জুন, ২৫, ২০২০, ২:৪৭ অপরাহ্ণ




করোনায় দেশে মৃতের সংখ্যা ১৬০০ ছাড়াল

বাহাদুর ডেস্ক :

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৯ জন মারা গেছেন। এ নিয়ে দেশে মহামারীতে সর্বমোট মৃতের সংখ্যা এখন এক হাজার ৬২১ জন।

বৃহস্পতিবার বিকালে কোভিড-১৯ ভাইরাস নিয়ে সর্বশেষ হালনাগাদ তথ্য জানাতে অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতর এমন তথ্য জানিয়েছে।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক(প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, এ সময়ে দেশে করোনা আক্রান্ত হয়েছেন তিন হাজার ৯৪৬ জন। তাদের নিয়ে দেশে সর্বমোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল এক লাখ ২৬ হাজার ৬০৬ জনে।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে ১৭ হাজার ৯৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, ২১৫ দেশ ও অঞ্চলের মধ্যে গত এক সপ্তাহে সবচেয়ে বেশি নতুন রোগী বেড়েছে। এমন দেশের তালিকায় বাংলাদেশ আবার দশম স্থানে উঠে এসেছে।

দেশে করোনা শনাক্ত বাড়ার পাশাপাশি সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে। প্রতিদিনই সুস্থ হচ্ছেন বিপুল সংখ্যক মানুষ। এখন পর্যন্ত প্রায় অর্ধ লাখের বেশি মানুষ সুস্থ হয়েছেন।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে অনুরোধ করে ডা. নাসিমা বলেন, শিশুকে টিকা দিতে নির্দিষ্ট কেন্দ্রে নিয়ে আসুন। টিকা প্রদানের কর্মসূচি ইতোমধ্যে সম্প্রসারণ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনেই টিকাদান কার্যক্রম চলছে। সময়মতো শিশুর টিকা দিন, সুস্থতা নিশ্চিত করুন।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১