আজ বৃহস্পতিবার ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা
||
  • প্রকাশিত সময় : জুন, ২৪, ২০২০, ৯:০৭ অপরাহ্ণ




করোনা উপসর্গ নিয়ে আরো ২০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :

করোনা উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে আরো ২০ জনের মৃত্যু হয়েছে।

স্টাফ রিপোর্টার, রাজশাহী জানান, করোনা উপসর্গ নিয়ে রাজশাহীতে গত দুই দিনে আট জনের মৃত্যু ঘটেছে। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে গতকাল সোমবার চার জন ও গত রবিবার তিন জনের মৃত্যু হয়েছে। গতকাল মারা যান নগরীর দরগাপাড়ার ইনতাজ আলী (৬৫), ছোটবনগ্রামের আমজাদ আলী (৭২) ও নওগাঁর ধামইরহাটের ইস্থান নিউজ (৪৫)।

এছাড়া মিশন হাসপাতালে মারা গেছেন অজ্ঞাতনামা এক ব্যক্তি। রামেক হাসপাতালে রবিবার মারা যান আহমেদ কুরিয়ার সার্ভিসের মালিক ও নগরীর আলুপট্টির বাসিন্দা নবুয়াত আলী (৫০), নগরীর শাহ্ মখদুম থানার পবা নতুনপাড়ার বাসিন্দা মতিউর রহমান (৫৬) ও জেলার বাঘা উপজেলার মনিগ্রামের বাসিন্দা মো. সেন্টু (৪৮)।

‘করোনামুক্ত’ ঘোষণার পরদিনই যুবকের মৃত্যু : করোনামুক্ত ঘোষণার পরদিনই জেলার চারঘাট উপজেলার ঝিকড়া গ্রামের যুবক মনসুর রহমানের (৩০) মৃত্যু হয়েছে। দ্বিতীয়বার নমুনা পরীক্ষার আগেই রবিবার তাকে সুস্থ হিসেবে ছাড়পত্র দেওয়া হয়েছিল। কিন্তু সোমবার সকালে তার মৃত্যু হয়। চারঘাটের ইউএনও সৈয়দা সামিরা জানান, মনসুর রহমান হৃদরোগী ছিলেন। সে কারণেই তার মৃত্যু হতে পারে। মনসুর রহমান পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়িচালক ছিলেন।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের গফরগাঁওয়ে করোনার উপসর্গ নিয়ে সোমবার দুই জনের মৃত্যু হয়েছে। গতকাল সকালে মারা যান উপজেলার খারুয়া বড়াইল গ্রামের গোলাম মোস্তফা (৪৫)। আর দুপুরে মারা যান পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের শিলাসী ফকির বাড়ি এলাকার আফাজ উদ্দিন (৪৫)। গোলাম মোস্তফা ময়মনসিংহস্থ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেন।

মানিকগঞ্জ প্রতিনিধি জানান, মানিকগঞ্জে গত রবিবার করোনা উপসর্গ নিয়ে মারতী সরকার (৪১) ও হামিদা বেগম (৫১) নামে দুই নারীর মৃত্যু হয়েছে। মৃত মারতীর বাড়ি ঘিওর উপজেলার মৌহালী গ্রামে এবং হামিদা বেগমের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার জয়রা হাট এলাকায়। করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করে সাভার প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

বরিশাল অফিস জানায়, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে (শেবাচিম) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরো এক রোগীর মৃত্যু হয়েছে। মৃত তফাজ্জেল হোসেনের (৬৮) বাড়ি ঝালকাঠী সদরের চাঁদকাঠী এলাকায়। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন।

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, গত রবিবার ময়মনসিংহের ভালুকায় করোনার উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। তারা হলেন—উপজেলার কাশর গ্রামের ব্যবসায়ী আবুল হোসেন এবং ছফর উদ্দিন।

বরগুনা (উত্তর) প্রতিনিধি জানান, বরগুনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের থানা পাড়া শহিদ স্মৃতি সড়কের বাসিন্দা নির্মল রায় (৫৫) রবিবার সকালে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। পরে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর উদ্যোগে রবিবার রাতেই নির্মল রায়ের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশালে প্রেরণ করা হয়। সোমবার সকালে করোনা প্রটোকল অনুসরণ করে মৃত ব্যক্তির সত্কার সম্পন্ন করা হয়।

খুলনা অফিস জানায়, খুলনায় করোনার উপসর্গ নিয়ে মুস্তাকিন নামে পাঁচ মাসের এক শিশু সোমবার ভোরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা সাসপেকটেড আইসোলেশন ওয়ার্ডে মারা যায়। মুস্তাকিন যশোরের মণিরামপুর উপজেলার উলা গ্রামের মো. মোস্তাফিজুর রহমানের ছেলে।

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা জানান, পিরোজপুরের মঠবাড়িয়ায় সোমবার করোনা উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। সকালে মারা যান উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের শাজাহান চৌধুরী (৫০) ও দুপুরে পাথরঘাটা স্টেশনের ফায়ার সার্ভিসের সিনিয়র সদস্য মো. সিদ্দিকুর রহমান হাওলাদারের (৪০) মৃত্যু হয়।

মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা জানান, মতলব দক্ষিণ উপজেলা হিসাবরক্ষণ অফিসের অফিস সহায়ক রেদওয়ানুল কবির (৩৬) করোনা উপসর্গ নিয়ে সোমবার ভোরে মারা গেছেন। তার বাড়ি উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পদুয়া গ্রামে।

সূত্র : দৈনিক ইত্তেফাক অনলাইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১