গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (২৩জুন/২০২০) বোকাইনগর ইউনিয়নের তেলিহাটি থেকে মোছাঃ সোনিয়া আক্তার (১৩) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের মোঃ বাবুল মিয়ার কন্যা।
পরিবার সূত্র জানায়, ভাই-বোনের মাঝে বিস্কুট নিয়ে ঝগড়া হয়। এতেই অভিমান করে সোনিয়া আক্তারের সবার অগোছরে ধন্নায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।