গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর থানার পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ মোঃ নুরুজ্জামান (৩২) কে গ্রেফতার করেছে। সে মামুদনগর গ্রামের আব্দুল করিমের পুত্র।
জানা যায়, গৌরীপুর থানার সাবইন্সপেক্টর মোঃ সামছুল ইসলামের নেতৃত্বে শনিবার (২০ জুন/২০২০) অভিযান চালিয়ে ৩৫পিস গাঁজার পুড়িয়া তাকে মামুদনগর ইসমাইল হোসেনের চায়ের দোকানের সামনে থেকে নুরুজ্জামানকে গ্রেফতার করে। এ সময় মাদক ব্যবসায় জড়িত সহযোগীরা পালিয়ে যায়। ৭নং রামগোপালপুর ইউনিয়নের মামুদনগরে নুরুজ্জামানের বাড়ি। এ ঘটনায় এসআই মোঃ সামছুল ইসলাম বাদী হয়ে গৌরীপুর থানার মামলা দায়ের করেন। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।