গৌরীপুর প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে স্বামীর মৃত্যুর ১৫মাস পরে বিধবার বাচ্চা প্রসবের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনা ঘটে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের পাঁচকাহনিয়া গ্রামে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে রোববার রাতে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন।
ভিকটিম ও তার পরিবার জানান, তার স্বামী মারা যাওয়ার পর পাঁচকাহনিয়া গ্রামের রহম আলীর পুত্র মোঃ সেলিম মিয়া (৪২) বিয়ের প্রলোভনে জোরপূর্বক শারীরিক মেলামেলা করে। এরপরে বিয়ের প্রলোভনে একাধিবার শারীরিক সম্পর্ক হয়। আজ নয়, কাল এভাবেই বিয়ে বিষয়টি নিয়ে তালাবাহানা করে আসছিলো। এতে তিনি গর্ভবতী হয়ে যান। গত ১৫জুন মেয়ে সন্তানের জন্ম নেয়। ঘটনার পর থেকে বিয়ে ও সন্তানের পরিচয় অস্বীকার করে আসছে সেলিম।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন। তিনি জানান, এ ঘটনায় জড়িত আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।