গৌরীপুর প্রতিনিধি ঃ
‘সেবা দিয়ে মানুষের মনজয়ের ব্রত নিয়ে’ ব্যতিক্রমী উদ্যোগ নিচ্ছেন মোঃ শহিদুল ইসলাম অন্তর। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। দুর্যোগকালীন সময়ে ডোর টু ডোর রিলিফ সার্ভিস, বিপদগ্রস্থ মানুষের ধান কেটে এবং খড় শুকিয়ে দেশজুড়ে আলোচিত হন, ত্রানের সঙ্গে উপহার, ঈদের সময় দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণসহ একের পর এক জনবান্ধব কর্মসূচী পালিয়ে যাচ্ছেন তিনি। এবার করোনা ভাইরাস টেস্ট করতে আগ্রহীদের জন্য ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থাও করেছেন তিনি।
এ প্রসঙ্গে তিনি তার নিজস্ব ফেসবুক Shahidul Islam আইডিতে লিখেছেন :
প্রিয় ৩ নং অচিন্তপুর ইউনিয়নবাসী কেউ যদি করোনা ভাইরাস টেষ্ট করতে চান তাহলে আগামী রবিবার ২১জুন থেকে ইউনিয়ন পরিষদ কায’লয় হইতে ফ্রি এম্বুলেন্স সাবি’স দেওয়া হবে।যারা টেস্ট করতে ইচ্ছুক তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হবে,টেস্ট করানোর যদি পজিটিভ ধরা পড়ে তাহলে আপনাকে হাসপাতালে ভতি’ থাকতে হবে আর যদি নেগেটিভ ধরা পড়ে তাহলে আপনাকে ইউনিয়ন পরিষদ কায’লয়ে পৌঁছে দেওয়া হবে। যোগাযোগের জন্য ০১৭০১৪০৯৭২২, অথবা ইউপি সচিব ০১৭১৮৭৬১৭৩০, তথ্য সেবা কেন্দ্র ০১৭১৪৯১৪১৬২।