গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (১৭ জুন/২০২০) ভুয়া ডাক্তার ও ক্লিনিকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন ইউএনও ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সেঁজুতি ধর। অভিযানে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুহাম্মদ রবিউল ইসলাম।
‘দাঁতের চিকিৎসা করাতে এসে স্বামী-স্ত্রী করোনায় আক্রান্ত’ শিরোনামে দৈনিক যুগান্তর অনলাইন সংস্করণসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর এ অভিযান পরিচালনা করেন ইউএনও ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সেঁজুতি ধর।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সিএ মোঃ রইছ উদ্দিন জানান, ভ্রাম্যমাণ আদালতে নতুন বাজারে অবস্থিত ডেন্টাল ক্লিনিক ও ফিজিওথেরাপি নামের ক্লিনিকের কথিত ডাক্তার মোঃ মঞ্জুরুল আলম চিকিৎসার জন্য সরকারের অনুমোদিত কোন কাগজপত্র দেখাতে পারেননি। মোঃ মঞ্জুরুল আলম সরকার নির্ধারণ ব্যতিরেখে ভবিষ্যতে আর কোন চিকিৎসা করবেন না বলে ‘মুচলেখা’ দিয়েছেন। ‘মুচলেখা’র বিষয়টি নিশ্চিত করেন মোঃ মঞ্জুরুল আলম। তিনি আরো জানান, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ মোতাবেক ক্লিনিকও বন্ধ করে দেখা হয়েছে।