ভালোবাসা মানে গরম এক কাপ চা
ফু দিয়ে খেতে খেতে শরীর মনের ইমেজ কে
সতেজ ও প্রফুল্ল রাখে।
ভালো বাসা মানে
এক গ্লাস ঠান্ডা কলের জল।
যা পিপাসায় শরীর ও মনকে
হিমশীতল করে দেয়।
তারপরেও ভালোবাসার অনুভূতি
পাওয়ার জন্য
প্রতিদিনই চায়ের কাপে ফু দিবো।
কিংবা কলের ঠাণ্ডা জল
পান করে পিপাসা মিটিয়ে মিটাবো।
শুনেছি ভালোবাসার গভীরতা মাপার
কোন ইঞ্চি, ফুট নেই।
তবুও ভালোবাসা মন দিয়ে
মাপার দৃঢ় মনের মানুষ আমিই।
ভালোবাসা নাকি সমুদ্রের জলের রং
আমি তো বলছি
আকাশের নীল রঙটাই
সমুদ্রের জলের ছায়া ঢং।
ভালোবাসি ভালোবাসবো
এটাই চিরন্তন।
যতদিন জীবন চাইবে
ভালোবাসার মনের বন্ধন।