গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার (৫ জুন/২০২০) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী পালন করে পৌর ছাত্রলীগ। কর্মসূচীতে অংশ নেন পৌর শাখা ছাত্রলীগের সভাপতি আল হোসাইন, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, ৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবলি হোসেন, ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মামুন মিয়া, ছাত্রলীগ নেতা নুরুল হাসান, নাজমুল ইসলাম রোমন প্রমুখ।