স্টাফ রিপোর্টার ॥
দৈনিক নতুন কাগজের গৌরীপুর প্রতিনিধি, সাপ্তাহিক পরিধির সিনিয়র স্টাফ রিপোর্টার ও অনলাইন নিউজ পোর্টাল বাহাদুর ডট কমের সাব এডিটর আরিফ আহাম্মেদের পিতা বিশিষ্ট সমাজসেবক খোরশেদ আলীর ১ম মৃত্যুবার্ষিকী শুক্রবার(৫জুন)। এ উপলক্ষে গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের কিসমত বড়ভাগ গ্রামে নিজ বাড়িতে কবর জিয়ারত ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। বাহাদুর ডট কমের প্রকাশক মো. রইছ উদ্দিন ও সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।