সংবাদদাতা ॥
“মানবের কল্যাণে, সময়ের প্রয়োজনে সদা জাগ্রত” এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত একটি অরাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও সেবামূলক সংগঠন ৭১’র চেতনা, ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নুরুল ইসলাম নিশাদকে আহবায়ক ও শামিম ইশতিয়াককে সদস্য সচিব করে ১৩সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন তাইজুল ইসলাম জুয়েল, আব্দুল্লাহ আল রকিব, আতিকুর রহমান, রিফাত আহমেদ বিজয়, মো. আলী তানভীর, কেয়া, মাহীন মাহাবুব উল্লাহ, আনিকা আক্তার, আবির হাসান পাবেল, আবু জাফর ওবায়দুল্লাহ, এহতেশাম বিন তাহের। মঙ্গলবার ৭১র চেতনা কেন্দ্রীয় কমিটির সভাপতি ড.বাহার উদ্দীন গোলাপ ও সাধারণ সম্পাদক শবনম জেবিন এই কমিটি অনুমোদন করেন।
প্রায় ছয় বছর যাবৎ মানবতার সেবায় নিয়োজিত এই সংগঠনটি কাজ করে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। সংগটনটি স্বেচ্ছায় রক্তদান, ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণ, প্রাথমিক শিক্ষা কার্যক্রম, মাদক ও বাল্য বিবাহ বিরোধী প্রচারণা, পরিচ্ছন্ন শহর আন্দোলন, নতুন বছরে নতুন পোশাক বিতরণ, বৃদ্ধাশ্রমে ও সুবিধা বঞ্চিত শিশুদের ইচ্ছা পূরণ, শিক্ষা কার্যক্রম, ঈদবস্ত্র বিতরণ, শীতবস্ত্র বিতরণ, গ্রাম ও মফস্বলের শিক্ষার্থীদের উন্নত জীবনের স্বপ্নের মোটিভেশন প্রদান সহ নানা কার্যক্রম চালিয়ে আসছে। এছাড়া মেধাবী অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি ও অর্থ সহায়তা প্রদান করে আসছে।