আমরা দরিদ্র ক্ষুধার্ত নিরন্ন দেশ বলে
জাতির এই কান্তি লগ্নে মহামারী করোনার কালে
মধ্যে আফ্রিকার প্রজাতন্ত্র, বুরুন্ডা, কঙ্গো,
লাইবেরিয়া হওয়ার ভয়ে-
যুদ্ধেেত্র অস্ত্রহীন সৈনিকের মতো
ভাগ্যের হাতে ছেড়ে দিতে হল জাতিকে।
প্রধানমন্ত্রী করোনা যুদ্ধে প্রাণ-পণ চেষ্টাকরে
ইউরোপ, আমেরিকা, কানাডার মতো পদপে গ্রহণ করেও
তা-টিকিয়ে রাখতে পারেননি
এত খেয়েও খাই মিঠছেনা বলে,
যত পাই, তত খাই,আরো চাই,শেষ নেই-
মোদের ভিত্তিহীন রাুসী খিদের।
নেই মোদের সততা-সত্য কথা বলার প্রয়াস
তোষামোদি হলো মোদের অভ্যাসের দাস,
মহান আল্লাহর কাছে করুণা চাই
মোরা করোনা ঠেকাতে-
তিনিই পারেন মহামারি থেকে মোদের রা করতে।