আজ রবিবার ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আর নেই গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
||
  • প্রকাশিত সময় : জুন, ২, ২০২০, ১২:৩৩ পূর্বাহ্ণ




ময়মনসিংহ শিক্ষা বোর্ডের প্রথম ফলাফল : জিপিএ ৫ পেয়েছে ৭ হাজার ৪৩৪ জন

প্রধান প্রতিবেদক :

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এবারই প্রথম এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এই শিক্ষা বোর্ডে পাসের হার শতকরা ৮০ দশমিক ১৩ ভাগ। জিপিএ ৫ পেয়েছে ৭ হাজার ৪৩৪ জন।

এর মধ্যে বিজ্ঞান শাখা থেকে ৭ হাজার ২৪৯, মানবিক শাখা থেকে ১৬৭ জন এবং ব্যবসায় শিক্ষা শাখায় ১৮ জন জিপিএ ৫ পেয়েছে।

শিক্ষা বোর্ডের অধীনে চার জেলার (শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ) ১ হাজার ২৮১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৩১টি কেন্দ্রে সর্বমোট ১ লাখ ২৬ হাজার ২৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ২৪ হাজার ৯৫৯ শিক্ষার্থী অংশগ্রহণ করে। পাস করেছে ১ লাখ ১২৫ জন। এর মধ্যে ছাত্র সংখ্যা ৫০ হাজার ৯৯৪ জন এবং ছাত্রী সংখ্যা ৪৯ হাজার ১২৫ জন।

জেলাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী শেরপুর জেলায় পাসের হার ৮৩ দশমিক ১৭, ময়মনসিংহ জেলায় পাসের হার ৮০ দশমিক ০৫, নেত্রকোনা জেলায় ৭৯ দশমিক ৭৪ এবং জামালপুর জেলায় পাসের হার ৭৮ দশমিক ৯৯ ভাগ।

এ দিকে জিপিএ ৫ বিবেচনায় ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে এবং পাশের হারে মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে এই শিক্ষা বোর্ডে।

জিপিএ ৫-এর তালিকায় ৩ হাজার ৬৪৬ জন ছাত্র এবং ৩ হাজার ৭৮৮ জন ছাত্রী। পাসের হার ছেলে ৮০ দশমিক ১৭ ভাগ এবং মেয়ে ৮০ দশমিক ০১ ভাগ। বোর্ডে বিজ্ঞান বিভাগে পাস করেছে ৯১ দশমিক ৪৬, ব্যবসায় শিক্ষায় ৮০ দশমিক ০১ এবং মানবিক বিভাগে ৭৩ দশমিক ৩৩ ভাগ।

শিক্ষা বোর্ডের অধীনে শতভাগ কৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ২১টি এবং শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের তালিকায় ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার একটি ও জামালপুর জেলার একটি প্রতিষ্ঠান রয়েছে। বোর্ডে ফেল করেছে ২৪ হাজার ৮৩৪ জন।

এ দিকে বোর্ডে ভালো ফলাফল অর্জনকারী ময়মনসিংহ বিদ্যাময়ী সরকারি বারিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩২১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ২১৯ জন। জিপিএ ৫ পেয়েছে ২৬৭ জন। জিলা স্কুল থেকে ২৮১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ২৭২ জন। জিপিএ ৫ পেয়েছে ২২৯ জন। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে ১৮৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাসের মাধ্যমে জিপিএ+৫ পেয়েছে ১৪১ জন।

বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল যুগান্তরকে জানান, ময়মনসিংহ জেলায় বরাবরই ভালো ফলাফল করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার এই বোর্ডের অধীনে প্রথম ফলাফল আশাব্যঞ্জক হয়েছে। আগামীতে আরও ভালো ফলাফল এবং ফেলের সংখ্যা কমানোর ক্ষেত্রে উদ্যোগ নেয়া হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১