আজ রবিবার ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : মে, ৩১, ২০২০, ১০:৩১ পূর্বাহ্ণ




যেভাবে জানবেন এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

বাহাদুর ডেস্ক :

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে।তাদের বহুল প্রত্যাশিত পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ। গণভবন থেকে সকাল ১০টায় ফল ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এদিকে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানতে উন্মুখ হয়ে আছে শিক্ষার্থী ও অভিভাবকরা। নিজ নিজ শিক্ষাবোর্ডের ওয়েবসাইট ও মোবাইল ফোনে ক্ষুদেবার্তার মাধ্যমে এই ফল জানা যাবে। কোনো অবস্থাতেই শিক্ষা প্রতিষ্ঠানে জমায়েত হওয়া যা্বে না।
শিক্ষা বোর্ডগুলো নিজ নিজ ওয়েবসাইটে একযোগে প্রকাশ করবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। শিক্ষার্থীরা তাদের এসএসসি পরীক্ষার রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে শিক্ষাবোর্ডের ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করতে পারবে।
যারা প্রি-রেজিস্ট্রেশন করেছে, তাদের মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল দেয়া হবে।
এ ছাড়া আজ দুপুর ১২টা থেকে http://www.educationboardresults.gov.bd/ এই ওয়েবসাইটে গিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পাওয়া যাবে। এ জন্য ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট স্থানে শিক্ষার্থীদের রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর বসিয়ে ফল জানা যাবে।
এছাড়া এসএমএসের মাধ্যমে ফল পেতে যে কোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস করতে হবে। এ জন্য SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, যেমন ঢাকা বোর্ড হলে Dha লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবারও স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে পরীক্ষার্থীর ফল জানানো হবে।
দাখিলের ফল পেতে প্রি-রেজিস্ট্রেশন করতে যে কোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস করতে হবে। এ জন্য Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, যেমন Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশনা মেনেই কোনো অবস্থাতেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশের দিন জমায়েত হওয়া যাবে না।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১