আজ মঙ্গলবার ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : মে, ২৯, ২০২০, ১০:৫২ অপরাহ্ণ




গৌরীপুর পুকুরে মিললো দু’ভাইয়ের লাশ!

প্রধান প্রতিবেদক :

নানার বাড়িতে ঈদের আনন্দ উপভোগ করতে আসে রাকিব মিয়া (৭)। তার সঙ্গে খেলায় যোগ দেয় মামাতো ভাই রাব্বি মিয়া (৫)। পরিবারের সবার অজান্তে বৃহস্পতিবার সন্ধ্যায় পুকুরে পড়ে তাদের মৃত্যু হয়। এ ঘটনা ঘটে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বেলতলী গ্রামে। শুক্রবার (২৯ মে/২০২০) উভয়ের জানাযা অনুষ্ঠিত হয়।
পরিবার ও পুলিশ সূত্র জানায়, নেত্রকোনার পুর্বধলা উপজেলার জালশুকা গ্রামের মোস্তফা মিয়ার পুত্র মোঃ রাকিব মিয়া (৭) বুধবার (২৭ মে/২০২০) তারিখে তার নানা বাড়ি গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের বেলতলী গ্রামে নানা মোঃ চানু মিয়ার এখানে বেড়াতে আছে। ২৮ মে বৃহস্পতিবার বিকালে তার মামা মোঃ রবিকুল ইসলামের পুত্র রাব্বি মিয়াকে সঙ্গে নিয়ে বাড়ির সামনে খেলা করছিলো। সন্ধ্যায়ও বাড়ি না ফেরার তাদেরকে খোঁজতে বের হন পরিবারের লোকজন। রবিকুল ইসলামের স্ত্রী শরীফা খাতুন বাড়ির পিছনের পুকুরে দেখতে পান তার সন্তান রাব্বী মিয়া ও ভাগ্নে রাকিব মিয়ার লাশ পানিতে ভাসছে। এ ঘটনায় উভয় পরিবার ও আশপাশের এলাকায় শোকের মাতম শুরু হয়। হরিষে বিষাদে রূপ নেয়। এলাকাবাসীর ধারণা, একজন পানি পড়ে যাওয়ায় অন্যজন উঠাতে গিয়েই হয়তো উভয়ের মৃত্যু হয়েছে।
শুক্রবার উভয়ের জানাযা বেলতলীতে অনুষ্ঠিত হয়। রাব্বি’র দাফন বেলতলীতে ও রাকিব মিয়ার দাফন জালশুকায় পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয়। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। উভয় পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ বিনাময়না তদন্তে দেয়া হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১