আজ মঙ্গলবার ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : মে, ২৯, ২০২০, ৫:৩৪ অপরাহ্ণ




গৌরীপুরে সহকারী শিক্ষা অফিসার ও এক গার্মেন্ট কর্মীর করোনা সনাক্ত!

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে গাজীপুর ফেরত গার্মেন্টকর্মী ও নেত্রকোনা জেলায় কর্মরত গৌরীপুরের একজন সহকারী শিক্ষা অফিসারের করোনা সনাক্ত। বিষয়টি শুক্রবার (২৯ মে/২০২০) নিশ্চিত করেন উপজেলা সংক্রমন প্রতিরোধ কমিটির সদস্য সচিব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ রবিউল ইসলাম।
তিনি জানান, গাজীপুর জেলায় কর্মরত গার্মেন্টকর্মী বৃহস্পতিবার জ¦র, বুকে ব্যাথা নিয়ে ময়মনসিংহ এসকে হাসপাতালে নমুনা দেন। বৃহস্পতিবার রাতে সাড়ে ১১টায় জানা যায়, ওই গার্মেন্ট কর্মী করোনা পজেটিভ। তিনি ডৌহাখলা ইউনিয়নের চরঘোড়ামারা বাড়ি। নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। তার স্বামীও গাজীপুরের রিক্সাচালক, তবে তার নমুনা নেগেটিভ এসেছে।
এদিকে নেত্রকোনা জেলায় কর্মরত গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়নের একজন সহকারী শিক্ষা অফিসারের করোনা ভাইরাস পজেটিভ এসেছে। তিনি কর্ম এলাকায় আইসোলেশনে আছেন। ডাঃ রবিউল ইসলাম জানান, তার পরিবারের ২জনসহ শুক্রবার আরো ১৫জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সংগৃহিত নমুনা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল আইপিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, বৃহস্পতিবার ২৮ মে পর্যন্ত গৌরীপুর উপজেলায় ১৬৭জনের নমুনা রেজাল্টা নেগেটিভ এসেছে। এ উপজেলায় সংগৃহিত নমুনায় এখন পর্যন্ত কারো করোনা পজেটিভ আসেনি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১