বাহাদুর ডেস্ক :
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, গৌরীপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন পবিত্র ঈদুল ফিতরে উপজেলার সর্বস্তরের জনসাধারণের প্রতি ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। সেই সাথে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করেন।
তিনি বলেন, কোভিড-১৯ মহামারী আজ বিশ^ময়, বাংলাদেশেও এর ছোবল। ইতোমধ্যে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্যবিধি মেনে না চললে এ মৃত্যু থেকে আমরা কেউ রেহাই পাবো না। তাই ঈদের আনন্দ পরিবারের মধ্যে সামীবদ্ধ রাখুন। অপ্রয়োজনে বাহিরে ঘুরাঘুরি করবেন না। সরকারের সকল সিদ্ধান্ত মেনে চলুন।