রফিক বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক, তারাকান্দা :
ময়মনসিংহের তারাকান্দা বাজারে আজ সোমবার ঈদের নামাজের সময় অগ্নিকান্ডে ৪ দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে।
জানা গেছে, সকাল সাড়ে ৯ টায় তারাকান্দা মধ্যবাজার জাহাঙ্গীর ডেকোরেটরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে জাহাঙ্গীর ডেকোরেটর, একটি ঔষধের দোকান, সুতার দোকান সহ ৪টি দোকান পুড়ে যায়। এ সময় ময়মনসিংহ ও ফুলপুর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তিগ্রস্থ জাহাঙ্গীর ডেকোরেটর এর মালিক মোঃ চান মিয়া জানান, অগ্নিকান্ডে তার ডেকোরেটর ও ঔষদের দোকান পুড়ে প্রায় ২০ ল টাকার তিসাধন হয়েছে। তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী অগ্নিকান্ডে তিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন।