আজ রবিবার ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আর নেই গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
||
  • প্রকাশিত সময় : মে, ২৩, ২০২০, ১২:২৫ পূর্বাহ্ণ




ঈদ উপহার পেলেন ঈশ্বরগঞ্জের ৫শ দরিদ্র শিক্ষার্থী

বাহাদুর ডেস্ক :

দেশের এই দুর্যোগময় অবস্থায় প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছেন নিম্ন আয়ের কর্মহীন, অসহায় মানুষজন। করোনার এই চরম দুঃসময়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গার্লস স্কুল অ্যান্ড মহিলা কলেজের উদ্যোগে অত্র প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ পর্যায়ের ৫০০ দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ( ১৯ মে) ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে, ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড মহিলা কলেজ প্রাঙ্গণে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন। ঈদ উপহার সামগ্রী হিসেবে, চাল, ডাল, তেল, সেমাই, চিনি ও সচেতন হওয়ার প্রত্যয়ে সবার হাতে একটি করে মাস্ক হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ওই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি, ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাত্তার (কমান্ডার) , উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জনাব আবদুল হাদী, ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুল আলম প্রমুখ।

ম্যানেজিং কমিটির সভাপতি, পৌরসভার মেয়র, বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাত্তার বলেন, করোনার ওই চরম দুঃসময়ে ঈদের আমেজ যেখানে একেবারেই শেষ হয়ে গিয়েছিল, সেখানে ঈদ উপহার পেয়ে শিক্ষার্থীদের চোখেমুখে আনন্দের প্রতিচ্ছবি ভেসে উঠেছে।

উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, করোনা সংকটে নাজুক অবস্থায় পড়েছেন শ্রমজীবী শ্রেণির মানুষ।

করোনার এই ক্রান্তিলগ্নে নিম্ন আয়ের কর্মহীন হয়ে পড়া ওই সকল অসহায় পরিবারের শিক্ষার্থীদের মাঝে ওই প্রতিষ্ঠানের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১