ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নার্স শেফালী দাস করোনা উপসর্গ নিয়ে বূহস্পতিবার ভোর রাতে শহরের আমলা পাড়া নিজ বাসায় মারা গেছেন। এ বিষয়ে ময়মনসিংহের সিভিল সার্জন ডাঃ এবিএম মশিউল আলম জানিয়েছেন শেফালী দাস (৫৪) শ্বাস কষ্ট জনিত কারনে মারা গেছেন, গত মাসের এপ্রিল মাসের ২৪ তারিখ নার্স শেফালী দাস করোনায় আক্রান্ত হওয়ার পর চলতি মাসের ৮ ও ১৩ তারিখ দুই দফা পরীক্ষার পর তার করোনা নেগেটিভ এসেছে,নার্স শেফালী দাস মারা যাওয়ার পর আবার নমুনা নেয়া হয়েছে পরীক্ষার পর জানা যাবে বলে সিভিল সার্জন জানিয়েছেন।