তিলক রায় টুলু ঃ
গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জে শ্যামলীমা মাল্টিপারপাস কো- অপারেটিভ সোসাইটি লিঃ (রেজিনং-২০) এর পক্ষ থেকে করোনার কারনে কর্মহীন হয়ে পড়া ৫০ টি পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে।
শনিবার (১৬ মে) বিকালে শ্যামগঞ্জ কালীবাড়ী আশ্রম প্র্ঙ্গানে সামাজিক দূরত্ব বজায় রেখে এ ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে।
ত্রান সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলো, পেঁয়াজ,কাঁচামরিচ ও ওষধ।
এ সময় উপস্থিত ছিলেন শ্যামগঞ্জ শ্যামলীমা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর সভাপতি সুশান্ত কুমার রায় তপন, সহ- সভাপতি শ্যামল কুমার ঘোষ, সাধারন সম্পাদক তপন কুমার সরকার, কোষাধ্যক্ষ রাম প্রসাদ চৌহান, সদস্য দিলীপ কুমার সাহা এডভোকেট মোজাম্মেল হক সহ সকল সদস্য বৃন্দ।