আজ শনিবার ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা
||
  • প্রকাশিত সময় : মে, ১৭, ২০২০, ১০:৩০ অপরাহ্ণ




ময়মনসিংহে অয়ন হত্যার মূলহোতা সাকিবসহ গ্রেফতার ৮॥ আদালতে স্বীকারোক্তি

এম.এ আজিজ, প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ :
ময়মনসিংহের আকুয়ায় অয়ন হত্যাকান্ডের মূলহোতা সাকিবসহ আটকজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী, ডিবি ও র‌্যাব। এর মধ্যে সাকিব রবিবার আদালতে স্বিকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মূলত বড় ভাই ছোট নিয়ে পুর্ব বিরোধের জের ধরেই এই হত্যাকান্ড ঘটে।
পুলিশ সুত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল আকুয়া এলাকায় অয়ন নামে এক যুবককে তার পুর্ব পরিচিতরা হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা নং ৪১ তাং, ১৫/৫/২০ দায়ের হয়। এর আগে হত্যাকান্ডের খবর পেয়ে জেলা পুলিশের উর্দ্বতন কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ও অফিসার ইনচার্জ কোতয়ালী মডেল থানা, ডিবি পুলিশ, র‌্যাব, সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করে। হত্যাকারীদের দ্রুততম গ্রেফতারে পুলিশ সুপার আহমার উজ্জামানের নিদের্শে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম, ডিবির ওসি শাহ কামাল আকন্দ, কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মুশফিকুর রহমানের নেতৃত্বে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে ইমন নামে একজনকে পুলিশ গ্রেফতার করে। এছাড়া মোয়াজ, মেহেদীসহ তিনজনকে র‌্যাব সদস্যরা আটক করে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করে। এদিকে কোতোয়ালী পুলিশের ওসি তদন্ত মুশফিকুর রহমান ও ডিবির ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে কোতোয়ালী ও ডিবি পুলিশের একটি শক্তিশালী টিম শুক্রবার গোপন তথ্যের ভিত্তিতে নরসিংদিতে অভিযান চালিয়ে হত্যাকান্ডের মূলহোতা সাকিব, তাজু, রাজু ও সোহান নামে আরো চারজনকে গ্রেফতার করে। হত্যাকান্ডের মূলহোতা সাকিব প্রাাথমিক জিজ্ঞাসাবাদে অয়ন হত্যাকান্ডে তার জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করে। অপরদিকে সাকিবের দেখানো মতে হত্যাকান্ডে ব্যবহৃত ছোরা উদ্বার করে পুলিশ। রবিবার তাদেরকে আদালতে পাঠানো হলে সাকিব ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে এবং তার নিজের জড়িত থাকার কথা স্বিকার আদালতে জবানবন্ধি দিয়েছে বলে কোতোয়ালী পুলিশের ওসি তদন্ত মুশফিকুর রহমান জানান। তিনি আরো জানান, মূলত ছোট ভাই ও বড় ভাই নিয়ে দ্বন্দের জের ধরে এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে গ্রেফতারকৃতরা জানান।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১