আজ রবিবার ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : মে, ১৬, ২০২০, ৪:০৯ পূর্বাহ্ণ




খাদ্যবান্ধব কর্মসূচীর চাল চুরি ঠেকাতে গৌরীপুরে এবার গোলাপী কার্ড!

প্রধান প্রতিবেদক, গৌরীপুর :
খাদ্য মন্ত্রণালয়ের অধিনে খাদ্য বান্ধব কর্মসূচীর ১০টাকা কেজির চাল চুরি ঠেকাতে ময়মনসিংহের গৌরীপুরে এবার দেয়া হচ্ছে গোলাপী কার্ড। বৃহস্পতিবার (১৪ মে/২০২০) আনুষ্ঠানিকভাবে উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের সুবিধাভোগীদের হাতে কার্ড প্রদান করেন ইউএনও সেঁজুতি ধর।
এ উদ্যোগের ভূয়শী প্রশংসা করেন গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মোঃ শফিকুল ইসলাম মিন্টু। তিনি বলেন, চাল চুরি ঠেকাতে প্রশাসনের এ উদ্যোগ সারাদেশের জন্য দৃষ্টান্ত হতে পারে। তালিকা দিবেন জনপ্রতিনিধি, কার্ড পৌঁছে দিবেন প্রশাসন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিপ্লব সরকার জানান, ১০টি ইউনিয়নের ২০হাজার ৮১৩জন কার্ডধারীকেই গোলাপী কার্ড প্রদান করা হবে। প্রত্যেক কার্ডধারী ৩০ কেজি করে এ উপজেলায় প্রতিমাসে ৬২৪.৩৯টন চাল বিতরণ করা হয়। যা বছরে ৩হাজার ১২১.৯৫ টন। এ হিসাব অনুযায়ী প্রতিমাসে মইলাকান্দা ইউনিয়নে ২০২৮ জন পাবে ৬০.৮৪ টন চাল, গৌরীপুর ইউনিয়নে ১৯৪২ জন পাবে ৫৮.২৬ টন চাল, অচিন্তপুর ইউনিয়নে ২০৩৪ জন পাবে ৬১.০২ টন চাল, মাওহা ইউনিয়নে ১৯৪৭ জন পাবে ৫৮.৪১ টন চাল, সহনাটী ইউনিয়নে ২০৯৬ জন পাবে ৬২.৮৮ টন চাল, বোকাইনগর ইউনিয়নে ২২০৩ জন পাবে ৬৬.০৯ টন চাল, রামগোপালপুর ইউনিয়নে ২৩৮৮ জন পাবে ৭১.৬৪ টন চাল, ডৌহাখলা ইউনিয়নে ২২৪৫ জন পাবে ৬৭.৩৫ টন চাল, ভাংনামারী ইউনিয়নে ১৯০৯ জন পাবে ৫৭.২৭ টন চাল ও সিধলা ইউনিয়নে ১৯৫৬জন পাবে ৫৮.৬৮ টন চাল।
উপজেলা প্রশাসন ও কার্ডধারী এবং ডিলারদের সূত্রে জানা যায়, ইতোপূর্বে সবুজ রঙের কার্ডে চাল বিতরণ করা হতো। তালিকায় নাম থাকলেও বিভিন্ন ইউনিয়নে কার্ডধারীদের হাতে কার্ড ছিলো না। চেয়ারম্যান, মেম্বার ও ডিলারদের যোগসাজশে এসব কার্ডের মাল কালোবাজারে বিক্রি করা হতো। অনেক এলাকায় ছিলো ভুয়াকার্ডধারীও, এসব ঠেকাতে এবার সবুজ রঙের কার্ড বাতিল ঘোষণা করেছে উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিপ্লব সরকার জানান, তদারকি কর্মকর্তার মাধ্যমে সরাসরি কার্ডধারীর হাতে গোলাপী রঙের কার্ড দেয়া হচ্ছে, হাতের হাতে সবুজ কার্ড নেই তারা ভোটার আইডি’র ফটোকপি জমা দিয়ে গোলাপী কার্ড নিয়ে যাচ্ছেন। কার্ডধারী ব্যতিত একজনকেও কার্ড দেয়া হবে না।
এ দিকে গৌরীপুর থানা সূত্রে জানা যায়, চাল চুরির ঘটনায় ৩টি মামলা হয়েছে। গ্রেফতার হয়েছেন ৪জন। গত ২০এপ্রিল গভীররাতে পুলিশ অভিযান চালিয়ে মাওহা ইউনিয়নের ভূটিয়ারকোনা বাজারের চাল ব্যবসায়ী ফজলু মুনশীর দোকান থেকে খাদ্যবান্ধব কর্মসূচীর ৬৭ বস্তায় ৩হাজার ৩৫০ কেজি চাল উদ্ধার করেছে। একই দিনে চাল ব্যবসায়ী আজাহারুল ইসলামের ঘর থেকে খাদ্যবান্ধব কর্মসূচীর ১হাজার ২৫০ কেজি চাল উদ্ধার ও চাল ব্যবসায়ী আজাহারুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। এছাড়াও কালোবাজারে চাল বিক্রির অভিযোগে বোকাইনগর ইউনিয়নের ডিলার মোঃ মাহবুবুর রহমান শাহিন, কালিবাড়ীর লুটন রাজবরের পুত্র মহেষ রাজবর, একই গ্রামের রিয়াজ উদ্দিনের পুত্র রফিককে গ্রেফতার করে পুলিশ। পৃথক ঘটনায় ৩টি মামলা দায়ের করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব সরকার। এছাড়াও ২নং গৌরীপুর ইউনিয়নে কার্ডধারীরা চাল বঞ্চিত হওয়ার ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডিলার রুকনুজ্জামান পল্লবের ডিলারশীপ বাতিল করেছে উপজেলা প্রশাসন।
অপরদিকে চাল বঞ্চিত কার্ডধারীরা উপজেলার মাওহা ইউনিয়ন ও অচিন্তপুর ইউনিয়নের চালের চুরি বিচারের দাবিতে জেলা প্রশাসক বরাবরে ২৭এপ্রিল ৩টি আবেদন জমা দেন। এ ঘটনায় উপজেলা যুব উন্নয়ন অফিসার নন্দন কুমার দেবনাথকে প্রধান ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ উল্লাহ পারভেজ, উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মোঃ আব্দুল মান্নানকে সদস্য করে ওই দিনেই ৩সদস্যের তদন্ত কমিটি গঠন করেন উপজেলা প্রশাসন।
কমিটির প্রধান নন্দন কুমার দেবনাথ এ প্রতিনিধিকে জানান, শুক্রবার যুগান্তরকে জানান অচিন্তপুর ইউনিয়নের তদন্ত প্রতিবেদক ১১ মে প্রতিবেদন উপজেলা নির্বাহী অফিসারের নিকট হস্তান্তর করা হয়েছে। মাওহা ইউনিয়নের তদন্ত কার্যক্রম চলছে।
উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর জানান, গোলাপী কার্ড সরাসরি কার্ডধারীদের হাতে দেয়া হচ্ছে। গোলাপী কার্ড ছাড়া কেউ চাল তুলতে পারবে না, এবার শুধুমাত্র কার্ডধারীরাই সরাসরি চাল তুলতে পারবেন। খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিপ্লব সরকার জানান, ইতোমধ্যে সহনাটী ও অচিন্তপুর ইউনিয়ন কার্ডবিতরণ ৯০ভাগ সম্পন্ন হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সব ইউনিয়নে গোলাপী কার্ড দেয়া হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১