আজ শনিবার ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : মে, ১৪, ২০২০, ১২:১৬ পূর্বাহ্ণ




দুই বোনকে ধর্ষণ মামলায় গ্রেফতার ৫

বাহাদুর ডেস্ক :

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় দুই বোনকে ধর্ষণ মামলায় পাঁচজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানান রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) খায়রুল আনাম ডন।

গ্রেফতারকৃতরা হল- রানীশংকৈল বাঁশবাড়ী গ্রামের আফাজ উদ্দীনের ছেলে জহিরুল ইসলাম (২৮), বাবুল মিস্ত্রির ছেলে রুবেল(২৬), জতিষ চন্দ্র রায়ের ছেলে শ্রী উপেন (২৮), রানীশংকৈল ৯নং ওয়ার্ডের মোহাম্মদ আলীর ছেলে ফয়জুল আকতার ফজলু (৩৫) ও রানীশংকৈল দক্ষিণ সন্ধ্যারাই গ্রামের শহিদুল ইলামের ছেলে মিলন (২০)।

পুলিশ জানায়, সোমবার (১১ মে দুপুরের দিকে জহিরুল ইসলাম কৌশলে দুই বোনকে রানীশংকৈল মহলবাড়ী সিটি অফিসের পিছনে অপর আসামি উপেনের বাসায় নিয়ে গিয়ে যায়। এ সময় মিলন, রুবেল, ফয়জুল, আশরাফুল মিলে দুই বোনকে ধর্ষণ করে। ধর্ষণের পর পাশের একটি ভূট্টা ক্ষেতে দুই বোনকে রেখে চলে যায় তারা।

এ ঘটনায় মঙ্গলবার ভোর রাত ১টার দিকে দুই বোনের মধ্যে বড় বোন (১৯) বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর থেকেই রানীশংকৈল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আজ মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয়।

রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) খায়রুল আনাম ডন জানান, মামলার ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আরও ১জন আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত ৫ জন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। সেই সাথে ধর্ষণের শিকার সেই দুই বোনের (তরুণী) মেডিকেল করার জন্য পাঠানো হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১