আজ বৃহস্পতিবার ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা
||
  • প্রকাশিত সময় : মে, ১৪, ২০২০, ১২:০৮ পূর্বাহ্ণ




জমি নিয়ে বিরোধে বৃদ্ধ খুন

গফরগাঁও প্রতিনিধি :

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে আসাদ্দুল্লাহ শেখ কাঞ্চন (৬৫) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার পাগলা থানাধীন উত্তর লামকাইন গ্রামে এ ঘটনা ঘটে।

গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী জানান, হত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নারী-পুরুষসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া হত্যায় ব্যবহৃত রক্তমাখা বল্লম উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হল- নয়ন(৪৫), কাদির (৫৫), ফাতেমা (৪৮), কাজল (৫০), রুনা (৪২) ও উজ্জল (২৫)।

পুলিশ ও নিহতের পারিবার জানায়, উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের উত্তর লামকাইন গ্রামে নিহত আসাদুল্লাহ শেখ কাঞ্চনের সঙ্গে প্রতিবেশী আব্দুল বারিকের ছেলে নয়ন, কাদির, কাজল ও উজ্জলের দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

বুধবার দুপুরে বিরোধপূর্ণ জমিতে প্রতিপক্ষরা ধান কাটতে গেলে আসাদুল্লাহ শেখ কাঞ্চন তাতে বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষরা আসাদুল্লাহ শেখ কাঞ্চনকে বল্লম দিয়ে কুপিয়ে হত্যা করে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১