গৌরীপুর প্রতিনিধি :
করেনা ভাইসের প্রদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র মানুষের পাশে দাড়িয়েছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. সামীউল আলম লিটন। গৌরীপুর সংসদীয় আসনে প্রতিনিয়ত কর্মহীন অসহায় গরীব মানুষের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দিচ্ছেন তিনি। তাঁর উদ্যোগে চলছে গৌরীপুর উপজেলা বিভিন্ন এলাকায় সাহায্য ও ত্রাণ বিতরণ। রমজান শুরু হলে তিনি অসহায় কর্মহীন মানুষের মাঝে বিতরণ করতে শুরু করেন ইফতার। তাঁর উদ্যোগে সোমবার(১১মে) গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ রেলওয়ে মাঠে ১হাজার প্যাকেট ইফতার বিতরণ করা হয়। তিনি নিজে উপস্থিত থেকে নিজহাতে এই ইফতার বিতরণ করেন।