আজ বৃহস্পতিবার ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা
||
  • প্রকাশিত সময় : মে, ১২, ২০২০, ১১:৩৫ পূর্বাহ্ণ




ফুুুলবাড়িয়ায় ধান কেটে দিলো স্বেচ্ছাসেবক লীগ

বাহাদুর ডেস্ক :

ফুলবাড়িয়া উপজেলা করোনাভাইরাস পরিস্থিতিতে শ্রমিক সংকটে অসহায় হয়ে পড়া বর্গাচাষী ইউনুছ আলীর ক্ষেতের ধান কেটে দিয়েছে ফুলবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উপজেলা আহবায়ক কমিটির আহবায়ক কামরুজ্জামান জামানের নেতৃত্বে সংগঠনটির  নেতাকর্মীরা।

উপজেলার জোরবাড়িয়া গ্রামের বগাচাষী ইউনুছ আলী নাড়াবিলে ১০ কাঠা জমিতে ধান কাটা নিয়ে যখন শ্রমিক পাচ্ছিলো না; তখন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কামরুজ্জামান জামান ভিপি বিষয়টি জানতে পারলে তিনি ধান কাটার ব্যাপারে তাকে আশ্বস্ত করেন।

পরে দিনটি নির্ধারিত করে আগ্রহী নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। সোমবার উপজেলা কমিটি  ও ইউনিয়ন কমিটির ১৮ জন নেতাকর্মী ধান কাটয় অংশগ্রহণ করেন।

করোনা আতঙ্কে লোকজন যেখানে ঘরবন্দি, সেখানে কাঠফাটা রোদে স্বেচ্ছায় বিনা পারিশ্রমিকে কৃষকের পাশে দাঁড়িয়েছেন তারা।শ্রমিকবেশে কাজ করছেন মাঠে, কাস্থে হাতে কাটছেন জমির পাকা ধান, মাথায় বয়ে নিয়ে তুলে দিচ্ছেন কৃষকের ঘরে। শুধু ধান কাটা নয়, কর্মহীন অসহায় মানুষের পাশে খাদ্যসামগ্রী নিয়েও দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কামরুজ্জামান জামান বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দলীয় নেতাকর্মীদৈর নিয়ে ধান কাটায় অংশগ্রহণ করেছি। ফটোশেসনের জন্য নয়, আমরা হাটু পানিতে নেমে ধান কেটে বাড়িতে পৌছে দিয়েছি।

ধান কাটায় অংশগ্রহণ করে উপজেলা স্বেচ্চাসেবকলীগের যুগ্ন আহবায়ক  সাইফুল ইসলাম , সুজন রতন দে সদস্য আলী আজগরসহ ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১