আজ সোমবার ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : মে, ১০, ২০২০, ৪:০৪ পূর্বাহ্ণ




ময়মনসিংহের শীর্ষ সন্ত্রাসী শাওনসহ ৭ জন র‌্যাবের হাতে আটক ॥ অস্ত্র মাদক উদ্ধার

এম.এ আজিজ, প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ

ময়মনসিংহ নগরীর পুরোহিত পাড়া এলাকা থেকে অস্ত্র-গোলাবারুদ, মাদক ও অস্ত্র তৈরি সরঞ্জামসহ সন্ত্রাসী ইয়াসিন আরাফাত শাওনসহ ৭ জনকে আটক করেছে র‌্যাব ১৪। এ সময় তাদের কাছ থেকে ২টি পিস্তল, ১টি রিভলভার, তিনটি ম্যাগজিন, ২টি একনলা বন্দুক, স্কোপিং রাইফেলের টেলিস্কোপিং সাইট, ৭টি রামদা, ৪টি ছোড়া, ১টি চাপাতি ও ৩ শত পিস ইয়াবাসহ অস্ত্র তৈরি এবং রণাবেণের সরঞ্জামাদি উদ্ধার হয়েছে।

আটককৃতরা হলো চামড়া গুদামের ইদ্রিস আলীর দুই ছেলে ইয়াসিন আরাফাত শাওন (২৮), মাসুদ পারভেজ (৩০), ছাবু মিয়াা ছেলে রায়হান আহম্মেদ রাজীব (২৮), আঃ জব্বারের ছেলে মানিক মিয়া (২৭), আলতাফ হোসেনের ছেলে মোঃ রাজীব (৩০, কৃষ্ণপুুর বাগানবাড়ীর আঃ গনির ছেলে হৃদয় আহম্মদ রাজীব (১৮) ও পুরোহিত পাড়ার মোখলেছ আহম্মদের ছেলে বাপ্পি খান (৩৬)। শনিবার বিকেলে ময়মনসিংহ র‌্যাব ১৪ মিলনায়তনে এ তথ্য দেন র‌্যাব ১৪ অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ এফতেখার উদ্দিন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ নগরীর পুরোহিতপাড়া এলাকায় অভিযান চালায় র‌্যাব। এই সন্ত্রাসী চক্রটি বিভাগীয় নগরীতে বড় ধরণের অপরাধের পুর্ব পরিকল্পনা করছিল। এ খবরে র‌্যাবের একটি দল তাদেরকে আটক করে। আটককৃতরা র‌্যাবের জিজ্ঞাসাবাদে তারা মাদক চোরাচালান, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকান্ডে এসব অস্ত্র ব্যবহার করে মর্মে স্বীকার করে।

উল্লেখ্য, আসামী ইয়াছিন আরাফাত শাওন ময়মনসিংহে সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে অভিযোগ থাকায় তার নামে বিভিন্ন থানায় অবৈধ অস্ত্র, চাঁদাবাজী, মাদকসহ অসংখ্য মামলা রয়েছে। এ ব্যাপারে র‌্যাব কোতোয়ালী মডেল থানায় একটি মামলা করেছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১