আজ সোমবার ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : মে, ২, ২০২০, ১০:৪৬ অপরাহ্ণ




শ্যামগঞ্জের দুঃখ “স্টেশন রোড”

গোবিন্দ বনিক, শ্যামগঞ্জ :

শ্যামগঞ্জ বাজারের শহীদ সুধীর বড়ুয়া মোড় থেকে রেলওয়ে স্টেশন পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন যাবৎ মেরামতের না করায় রাস্তা টির অস্তিত্বই বিলিন হওয়ার পথে। বর্তমানে দেখে বুঝার উপায় নেই যে এটি কোন রাস্তা না নর্দমা। অসংখ্য খানা খন্দে ভরা এই পথে যানবাহনতো দুরের কথা পায়ে হেঁটে চলাচল করাও দুঃসাধ্য।

কোন প্রকার ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষাকালে অল্প বৃষ্টিতেই পানি জমে চলাচলের সম্পুর্ন অনুপযোগী হয়ে পরে। এ ব্যাপারে খাদ্য পরিদর্শক ও শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোতাকাব্বির খান প্রবাস বলেন, শ্যামগঞ্জের ঐতিহ্যবাহী প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মূল প্রবেশপথ এটি শতশত শিক্ষার্থী এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে তদুপরি শ্যামগঞ্জ একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন হওয়ায় প্রতিদিন এই রাস্তা দিয়ে অসংখ্য যাত্রীর যাতায়াতের একমাত্র রাস্তা এটি।

ফলে শিক্ষার্থী,অবিভাবক,রেল যাত্রী ও অত্র এলাকায় বসবাসকারী জনসাধারণকে যাতায়াতের ক্ষেত্রে অবর্ননীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেলায়েত হোসেন মনোজ বলেন যথাযথ কর্তৃপক্ষকে একাধিক বার আবেদন জানানো হলেও অদ্যাবধি কোন সাড়া মিলেনি যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এলাকাবাসী অবিলম্বে রাস্তাটি মেরামতের কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য গৌরীপুরের মাননীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১