আজ বৃহস্পতিবার ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা
||
  • প্রকাশিত সময় : মে, ১, ২০২০, ৬:১৬ অপরাহ্ণ




ফুলবাড়ীয়ায় তরুণীর লাশ উদ্ধার

ফুলবাড়িয়া প্রতিনিধি :

ফুলবাড়ীয়া পৌর সদরের গৌরীপুর নামক স্থান থেকে রোকসানা আক্তার (২২) নামে এক তরুণীর লাশ শুক্রবার সকালে উদ্ধার করেছে পুলিশ।

তরুণীর বাবা হোটেল শ্রমিক হারুন অর রশিদ জানান, তার মেয়ে বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিল। তার মেয়েকে শ্বাসরোদ্ধ করে হত্যা করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, রোকসানার সাথে কুশমাইল গ্রামের বসু মিয়ার পুত্র আরিফের সাথে ৪ বছর আগে বিয়ে হয়। সংসারে বনিবনা না হওয়ায় ৩ মাস আগে তালাক দিয়ে রোকসানাকে স্বামীর বাড়ী থেকে নিয়ে আসা হয়। তালাক দেয়ার পরও মাঝে মধ্যেই আরিফ খোঁজখবর নিত ও মোবাইলে কথা বলতো। হঠাৎ করেই বৃহস্পতিবার রাতে রোকসানা নিখোঁজ হয়। শুক্রবার সকালে বাড়ির পাশ্ববর্তী স্থানে কর্দমাক্ত শরীরের নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মচিমহায় প্রেরণ করেছেন।

রোকসানার পিতা হোটেল শ্রমিক হারুন অর রশিদ জানান, আমার মেয়ের গলায় আঘাতের চিহ্ন আছে। সারা শরীর তার কর্দমাক্ত। তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। আমি তার বিচার চাই।

ফুলবাড়ীয়া থানার ওসি তদন্ত শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট আসার পর আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১