আজ রবিবার ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২৮, ২০২০, ১০:০৩ অপরাহ্ণ




ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে পালাল স্বামী

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ডিভোর্স দেওয়ায় সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়েছে এমদাদ হক নামের এক যুবক (২৬)। মঙ্গলবার সকালে উপজেলার মাইজবাগ ইউনিয়নের দত্তগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে।  নিহত তরুণীর নাম লাকি আক্তার (২৩)।

প্রতিবেশীরা জানায়, ৫ বছর আগে দত্তগ্রাম গ্রামের সাহেদ আলীর মেয়ে লাকি আক্তারকে প্রেম করে বিয়ে করেন তার চাচাতো ভাই এমদাদুল হক। এমদাদ দত্তগ্রামের আহাম্মদ আলীর ছেলে। সে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করত। লাকি ও এমদাদের সংসারে দুই বছর পূর্বে মাঈশা নামের কন্যা সন্তান জন্ম নেয়। বিয়ের পর থেকেই নানা বিষয় নিয়ে লাকির ওপর নির্যাতন চালাত এমদাদ। এ কারণে ৫ মাস আগে স্বামীকে ডিভোর্স দেন লাকি। এরপর ঢাকায় গিয়ে একটি পোশাক কারখানায় কাজ নেয়। মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা থেকে বাড়িতে ফেরেন লাকি। খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে লাকির বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান এমদাদ। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় লাকির।

লাকির ভাবি শিপা বেগম জানান, তার ননদ মেয়েকে খাবার খাওয়ানোর সময় এমদাদ ছুরি নিয়ে দৌড়ে আসে। ওই সময় তিনি ও তার চাচী আলেয়া খাতুন তাকে ফেরাতে গিয়ে রক্তাক্ত হন। এরপর সে লাকির বুকে ছুরি বসিয়ে দেয়।

খবর পেয়ে ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সাখের হোসেন সিদ্দিকীসহ ঈশ্বরগঞ্জ থানার পুলিশের দল ঘটনাস্থল পরিদর্শন করে।

অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী বলেন, ‘পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এমদাদের বাবা আহাম্মদ আলী ও মা মমতাজ বেগমকে আটক করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার পর থেকে এমদাদ পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০