আজ রবিবার ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২৬, ২০২০, ৭:১১ অপরাহ্ণ




গৌরীপুরে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

গৌরীপুর প্রতিনিধি :

ময়মনসিংহের গৌরীপুরে ১২ বছরের এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির নাম সিভিল। শনিবার (২৫ এপ্রিল) উপজেলার ভাংনামারী ইউনিয়নের উজান কাশিয়ারচর গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খবরের সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ গিয়াস উদ্দিন বলেন, বসত ঘরের ধর্ণার সাথে রশিতে ঝুলে সিভিল আত্মহত্যা করেছে। তার পিতার নাম মৃত আব্দুল আউয়াল। পাশ্ববর্তী সদর উপজেলার সুতিয়াখালী গ্রামে তাঁর বসত ভিটা। তবে বিগত দশ বছর আগে আ: আউয়াল উজান কাশিয়ারচরে বিয়ে করে গুচ্ছগ্রামে বসতি স্থাপন করে পরিবার নিয়ে বসবাস করে আসছিল। তবে কেন বা কি কারণে ওই শিশু আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। ময়না তদন্ত শেষে লাশ দাফনের ব্যবস্থা তিনি করেছেন বলে জানান ইউপি সদস্য গিয়াস উদ্দিন।

এ বিষয়ে গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে রবিবার ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই জানা যাবে, এটা হত্যা নাকি আত্মহত্যা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০