আজ বুধবার ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল সতর্ক থাকতে হবে আমাদের অসম্প্রাদায়িক আত্মার যে সম্পর্ক তা যেনো কেউ ভাঙতে না পারে… পাপ্পু গৌরীপুরে সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ.. মেয়র প্রার্থী শোয়েব মুনশী গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী গৌরীপুরে দুর্গোৎসবের মহাসপ্তমীতে বর্ণিল শোভাযাত্রা
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২৬, ২০২০, ৬:২৮ অপরাহ্ণ




শ্যামগঞ্জ বাসীর সহয়তায় কর্মহীন অসহায় সহস্রাধিক মানুষের মাঝে খাবার বিতরন

তিলক রায় টুলু
মানুষ মানুষের জন্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জে করোনার কারনে কর্মহীন অসহায় দুঃস্থ নিম্ন আয়ের মানুষের মাঝে খাবার বিতরন করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) বিকালে শ্যামগঞ্জ রেলওয়ের মাঠে শ্যামগঞ্জ বাসীর আয়োজনে দিনমজুর, হোটেল শ্রমিক, রিক্সাচালক, ভ্যানচালক হতদরিদ্র সহস্রারাধিক মানুষের মাঝে রান্না করা খিচুরি বিতরন কার্যক্রম শুরু করা হয়েছে।
উদ্যোগতারা হলেন সাবেক ছাত্র নেতা ফাইজুল হক শেখর, ফেরদৌস আহমেদ, তাপস ঘোষ ও সুজন পন্ডিত।
সাবেক ছাত্র নেতা ফাইজুল হক শেখর জানান করোনার কারনে ঘরে বন্ধি কর্মহীন অসহায় নিম্ন আয়ের মানুয়ের জন্য শ্যামগঞ্জ বাসীর সহায়তায় প্রতিদিন ১ হাজার মানুষের জন্য রান্না করা খাবার তুলে দেওয়া হবে।
শিক্ষক তাপস ঘোষ ও শিক্ষক সুজন পন্ডিত জানান আমরা কয়েকজন বন্ধু মিলে মানুষকে দুই/তিন দিন খাওয়ানোর পরিকল্পনা করেছিলাম। পড়ে এ ব্যাপারে শ্যামগঞ্জ বাসীর ব্যাপক সাড়া পাওয়ায় পরিকল্পনাটি মাস ব্যাপি করার পরিকল্পনা গ্রহন করা হয়েছে।
এ ব্যাপারে যারা পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন তারা হলেন সুশান্ত কুমার রায় তপন, বেলায়েত হোসেন মনুজ, শিক্ষক হারুন-অর-রশিদ, অধ্যাপক জীবন পন্ডিত, শিক্ষক গোবিন্দ বনিক, মামুন-অর-রশিদ, সাংবাদিক তিলক রায় টুলু,স্বপন সাহা, ইউপি সদস্য আব্দুল্লাহ আল নোমান প্রমুখ ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১