আজ শনিবার ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২৪, ২০২০, ৫:০৬ পূর্বাহ্ণ




ময়মনসিংহে ডিবির ওসির নামে আইডি খুলে প্রতারনাকালে এক প্রতারক গ্রেফতার

এম.এ আজিজ, স্টাফ রির্পোটার, ময়মনসিংহ :
ময়মনসিংহ জেলার গোয়েন্দা শাখার (ডিবি) ওসি শাহ কামাল আকন্দের ফেইজবুক প্রোফাইল পিকচার এবং নাম ব্যবহার করে আইডি খুলে বিভিন্ন লোকজনের সাথপ প্রতারনা ও অর্থ আদায়ের চেষ্টাকারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, একটি প্রতারক চক্র অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহ এর ফেসবুক প্রোফাইল পিকচার ব্যবহার করে OC DB Mymensingh (kamal) নামে এবং Shah kamal নামের নতুন ফেইজবুক আইডি খুলে বিভিন্ন লোকদের কাছে প্রথমে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। পরবর্তীতে মেসেঞ্জারে অর্থ চাওয়া শুরু করে। বিষয়টি গত ২২ এপ্রিল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ পিপিএম- বার এর নজরে আসলে তিনি পুলিশ সুপার আহমার উজ্জামানকে অবগত করেন। পুলিশ সুপারের নিদেশে জেলা গোয়েন্দা শাখার একটি টিম অভিযান শুরু করে। এক পর্যায়ে এসআই শরীফ হায়দার আলী সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় বৃহস্পতিবার বিকালে প্রতারক রাফিউল হাসান হিয়ন(১৮)কে গ্রেফতার করে। সে ভালুকা থানার পুব ভালুকার সানোয়ার হোসেনের ছেলে। এ সময় তার হেফাজত থেকে ডিভাইস উদ্ধার করা হয়। আর্থিক লাভবান হওয়ার উদ্দেশ্যে এই প্রতারণামূলক কার্যক্রম করছিল বলে পুলিশের কাছে প্রাথমিকভাবে স্বীকার করে । প্রতারক রাফিউল হাসান হিয়ন এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে কোতোয়ালী মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০