আজ সোমবার ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২৩, ২০২০, ৫:০৯ অপরাহ্ণ




গৌরীপুরে বন্ধ সার্টারে খুলে মানুষ বের করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট॥ ১৬জনের বিরুদ্ধে মামলা ॥ ৬৪হাজার টাকা জরিমানা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকারি নির্দেশানা মেনে চলার জন্য গণজমায়েত এড়াতে ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (২৩ এপ্রিল/২০২০) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত বের হওয়ার খবরে অধিকাংশ দোকানী সার্টার পেলে দোকান বন্ধের অভিনয় করেন। সেই অভিনয়ে এবার ধরা খেলেন ৯জন ব্যবসায়ী। বন্ধ দোকানের সার্টারে টুক্কা দিয়ে দোকানের ভিতর থেকে মানুষ বের করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ভ্রাম্যমান আদালত বা পুলিশ অভিযানে আসলে দোকানের সার্টার পেলে দেয়া হয়। মুর্হূতেই আবার এসব খোলা হয়। এ যেন চোর-পুলিশ খেলা। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা বলেন, তাদের সেই অভিনয়ও ধরা পড়ছে ভ্রাম্যমান আদালতের সামনে। তাই এসব দোকানীর বিরুদ্ধে মামলাও করা হয়েছে। ১৬টি মামলা দায়ের ও ৬৪হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি জানান, বৃহস্পতিবার কালীপুর দৈনিক বাজারে বিজয় সরকারকে ৩হাজার টাকা, মধ্যবাজারের ৪জন ব্যবসায়ীকে ১৬হাজার টাকা, শ্রীকান্ত সরকারকে ৭ হাজার টাকা, কামরুজ্জামানকে ১৫হাজার টাকা, আব্দুস সালামকে ৫হাজার টাকা, মধ্যবাজারের দুই ব্যবসায়ীকে ৬হাজার টাকা, দুলাল মিয়াকে ৭হাজার টাকা, পাটবাজারের মোঃ রিয়াজ উদ্দিনকে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতে সহযোগিতায় ছিলেন গৌরীপুর থানার সাবইন্সপেক্টর মোঃ মাইনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের আব্দুল্লাহ হিল মাহদি, মোঃ সাইদুল ইসলাম, মোঃ রবিন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১