আজ শনিবার ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২৩, ২০২০, ৫:০৩ অপরাহ্ণ




গৌরীপুরে সাংবাদিকদের পিপিই দিলেন এমপি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ

মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর প্রেসকাব মিলনায়তনে বৃহস্পতিবার (২৩ এপ্রিল/২০২০) করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জীবনরক্ষায় প্রিন্ট, ইলেকট্টনিক্স ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদেরকে পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করেন ময়মনসিংহ ৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।
তিনি বলেন, করোনা ভাইরাসে মানুষকে সচেতনতা বৃদ্ধির প্রধান কাজটি করে যাচ্ছেন সংবাদকর্মীরা। ডাক্তার, প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের সম্মেলিত প্রয়াসে আমরা করোনামুক্ত বাংলাদেশ অর্জনে সক্ষম হবো। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা শেখ হাসিনা। এই দুর্যোগে বিশ^ যেখানে অসহায় সেখানে তিনি দেশবাসীকে সাহস ও সাহায্য করে যাচ্ছেন। প্রত্যেকের ঘরেঘরে ত্রাণ সামগ্রী পাঠানোর ব্যবস্থা করেছেন।
পিপিই বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, প্রেসকাবের সাবেক সভাপতি কমল সরকার, বেগ ফারুক আহাম্মেদ, সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিন, আলী হায়দার রবিন, কোষাধ্যক্ষ শামীম খান, দিনকাল প্রতিনিধি কাজী আব্দুল্লাহ আল আমিন, দৈনিক আজকালের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বুরহান, দৈনিক স্বজনের প্রতিনিধি মোখলেছুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মুক্তাদির প্রমুখ। জেলা যুবলীগের সদস্য ও এমপিপুত্র তানজির আহমেদ রাজিব বলেন, করোনা পরিস্থিতিতে গণমাধ্যম কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করায় মানুষ ঘরে বসেই সঠিক খবরগুলো পাচ্ছে। তাই গণমাধ্যম কর্মীদের স্বাস্থ্য সুরায় এমপি মহোদয়ের উদ্যোগে পিপিই বিতরণ করা হয়েছে। ইতোপূর্বে ডাক্তার ও প্রশাসনকেও পিপিই প্রদান করা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০