আজ শনিবার ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২২, ২০২০, ৮:৫৯ অপরাহ্ণ




গৌরীপুর পৌরসভার মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের মাহে রমজান উপহার সামগ্রী দিলেন মেয়র সৈয়দ রফিক

গৌরীপুর প্রতিনিধি :

মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (২২এপ্রিল/২০২০) পৌর এলাকার মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে মাহে রমজানের উপহার সামগ্রী প্রদান করেন গৌরীপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম।

পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম ব্যাক্তিগতভাবে খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ইফতার সামগ্রী ও নগদ হাদিয়া (উপঢৌকন) প্রদান করেন। পবিত্র রমজানের উপলক্ষে উপহার সামগ্রীর মধ্যে রয়েছে আটা, খেজুর, বুট, চিনি, মুড়ি, সেমাই, কিসমিস, সাবান। একই সঙ্গে প্রত্যেক খতিব ও ইমামকে ১হাজার ৪শ টাকা নগদ ও মুয়াজ্জিনকে ৮শ টাকা করে হাদিয়া প্রদান করেন।

পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন, এটা কোন ত্রাণ সহায়তা নয়, পবিত্র রমজান মাস উপলক্ষে এটা আমার পক্ষ থেকে দেয়া হাদিয়া। এ সময় তিনি করোনা সংকট রোধে সবাইকে সরকার ও স্বাস্থ্যবিভাগের বিধিনিষেধ মেনে চলার পাশাপাশি ঘরে থাকার পরামর্শ দেন। তিনি খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের উদ্দেশ্যে করোনা সংকট থেকে দেশবাসীর মুক্তি পাওয়ার জন্য পবিত্র জুম্মা ও পাঁচওয়াক্ত নামাজের পর বিশেষ মোনাজাত করার অনুরোধ জানান। এসময় ছিলেন গৌরীপুর পৌরসভার কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম রিপন, মোঃ নাজিম উদ্দিন’ পৌরসভার ভারপ্রাপ্ত সচিব মদন মোহন দাস, হিসাবরক্ষক মঞ্জুরুল হক প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০