আজ সোমবার ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২০, ২০২০, ১১:৩৮ অপরাহ্ণ




করোনায় প্রণোদনা পাচ্ছেন সাংবাদিকরা

অনলাইন ডেস্ক :

করোনা ভাইরাস মোকাবেলায় যারা যারা সার্বক্ষণিক মাঠে রয়েছে তাদের মধ্যে সাংবাদিকরা অন্যতম। এমন ব্যক্তিদের সরকারের পক্ষ থেকে নানা ধরনের প্রণোদনা দিচ্ছে সরকার। এবার সেই তালিকায় যোগ করা হলো সাংবাদিকদেরও। ঘোষিত জেলা-উপজেলায় কর্মরত সাংবাদিকদের তালিকা প্রণয়ন করে বিশেষ প্রণোদনা দিতে দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রেস কাউন্সিল। রোববার (১৯ এপ্রিল) বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. শাহ আলম দেশের সব জেলা প্রশাসকদের কাছে ইমেইলে এ চিঠি পাঠিয়েছেন।

ওই চিঠিতে জেলা প্রশাসকদের বলা হয়, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কিছু লোকজন অসহায় হয়ে পড়েছে। তাদের ঘরে খাবার পৌঁছে দিতে প্রধানমন্ত্রী প্রণোদনা প্যাকেজ তৈরির নির্দেশনা দিয়েছেন।

সাংবাদিকদের বিষয়ে চিঠিতে জেলা প্রশাসকদের বলা হয়, আপনি লক্ষ্য করবেন জেলা ও উপজেলা পর্যায়ে সাংবাদিক ও সংবাদ সংশ্লিষ্ট কর্মীরা করোনা ভাইরাসের ঝুঁকি নিয়ে জরুরি তথ্য জানানোর জন্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছেন। তাই তাদের জন্যও প্রণোদনা প্রয়োজন।

এমতাবস্থায় আপনার জেলায় প্রেস ক্লাব ও সাংবাদিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করে সাংবাদিক ও সংশ্লিষ্টদের তালিকাভুক্ত করে প্রণোদনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশেষভাবে অনুরোধ করা হলো।

রাজধানীতে কর্মরত সাংবাদিকদের বিষয়ে জানতে চাইলে প্রেস কাউন্সিলের সচিব মো. শাহ আলম বলেন, আমরা ঢাকার জেলা প্রশাসককেও চিঠি দিয়েছি। তারা ঢাকা জেলার সাংবাদিকদের বিষয়ে প্রণোদনার ব্যবস্থা করবেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১